২৮ জুন ২০২৬, রবিবার, ৬:০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


হাসনাত সারজিসদের গাড়ী বহর দুর্ঘটনার শিকার
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
হাসনাত সারজিসদের গাড়ী বহর দুর্ঘটনার শিকার দুর্ঘটনা কবলিত গাড়ী/ছবি সংগৃহীত


দুর্ঘটনায় পরেছিল হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি। আজ বুধবার চট্টগ্রাম থেকে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম রোডে এমন দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বহরটি চট্টগ্রামে নিহত আলিফের জানাজায় অংশ নিয়ে এবং তার কবর জেয়ারত করে ফিরছিল। এতে একটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন গাড়ি বহরে থাকা কয়েক জন।


বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায়  এই দুর্ঘটনা ঘটে।
   

মঙ্গলবার চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন