১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:১৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় ঈদুল আজহা ৬ জুন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৫
নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় ঈদুল আজহা ৬ জুন


সৌদি আরবে ২৭ মে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। প্রতি বছরের ন্যায় নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল আজহা পালিত হবে সৌদী আরবের সাথে মিল রেখে আগামী ৬ জুন। এ নিয়ে বিভিন্ন মসজিদে নামাজের প্রস্তুতি চলছে। ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।

এ ছাড়া ওমানও আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

শেয়ার করুন