১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:২০:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


তারেক রহমান খুব শিগগির দেশে ফিরছেন- এ্যানি
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২৫
তারেক রহমান খুব শিগগির দেশে ফিরছেন- এ্যানি


বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগির দেশে ফিরছেন। তাঁর আগমনের প্রস্তুতি শুধু দলের মধ্যে নয়, জাতীয় পর্যায়েও নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। তবে তাঁর আগমনের জন্য প্রস্তুতি দরকার। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। তিনি খুব শিগগির ফিরছেন। তাঁকে বরণ করে নিতে আমরা শুধু দলের পক্ষ থেকেই নয়, জাতীয়ভাবে প্রস্তুতি নিচ্ছি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

এ সময় এক প্রশ্নের জবাবে এ্যানি বলেন, ‘আইনগত কোনো সমস্যা নেই। আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’

জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘প্রায় এক বছর হয়ে গেল, দেশে অস্থিরতা বাড়ছে। বিদেশি বিনিয়োগ নেই, রেমিট্যান্সপ্রবাহ কমছে, নিত্যপণ্যের দাম বাড়ছে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না। একটি নির্বাচিত সরকার ছাড়া বিদেশিরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। আইনশৃঙ্খলার অবস্থাও অবনতি হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে শুধু একটি নির্বাচিত সরকার।’
বিওয়াইডি গাড়ির চালকের আসনে মির্জা ফখরুলবিওয়াইডি গাড়ির চালকের আসনে মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় গেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এ্যানি। বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলেও জানান এ্যানি। 

শেয়ার করুন