২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৮:১৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


জ্যামাইকায় প্রেম’স কালেকশন্স’র জমজমাট উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
জ্যামাইকায় প্রেম’স কালেকশন্স’র জমজমাট উদ্বোধন ফিতা কেটে প্রেম’স কালেকশন্স’র উদ্বোধন


বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যামাইকায় উদ্বোধন করা হয়েছে ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের পোশাক নিয়ে প্রেম’স কালেকশন্স। অত্যাধুনিক পোশাকের পাশাপাশি এখানে রয়েছে বিউটি সেলুন। নতুন বর-কনের পোশাকসহ তাদের সাজিয়ে দেয়ার যাবতীয় ব্যবস্থা। ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রেম বম্বানীর পোশাক রয়েছে এই স্টোরে। সেই সাথে তিনি মালিকানাতেও রয়েছে। মালিকানায় আরো রয়েছেন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, মূলধারার রাজনীতিবিদ ফাহাদ সোলায়মান এবং বিশিষ্ট ব্যবসায়ী পান্না চৌধুরী।

গত ৯ নভেম্বর বিকেলে ফিতা কেটে প্রেম’স কালেকশন্স’র উদ্বোধন করা হয়। তিন মালিকা ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী এবং গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট শাজ নেওয়াজ, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট হারুণ ভূইয়া, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের উপদেষ্টা ড. রফিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও এ্যাম্পয়ার হোম কেয়ারের প্রেসিডেন্ট নূরুল আজিম, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আহসান হাবিব, কম্যুনিটি এক্টিভিস্ট নাসির আলী খান পল, মূলধারার রাজনীতিবিদ দিলীপ নাথ, সাবেক পুলিশ কর্মকর্তা রাশিক মালিক, পুলিশ অফিসার সর্দার মামুন, শিল্পী বিন্দু কনা, ইবরার টিপু, শিল্পী ত্রিনিয়া হাসান, নাজনীন প্রিসিলা, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট জে এফ এম রাসেল, শিল্পী আফতাব জনি, ফেড রকি, আমিন মাকজুমী, ইমাম কাজী কাইয়্যূম, বিশিষ্ট ব্যবসায়ী আই সুলতান প্রমুখ।

অন্যতম স্বত্বাধিকারী ফাহাদ সোলায়মান জানান, বাংলাদেশী অধ্যুষিত এলাকা ১৬৮-৩১ হিলসাইড এভিনিউ জ্যামাইকাতে প্রেম’স কালেকশন্স উদ্বোধন করা হয়। যেটা বাংলাদেশীদের একেবারেই হাতের লাগালে। এই ধরনের একটি স্টোর বাংলাদেশীদের জন্য প্রয়োজন ছিলো। ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি এখানে বর কনের পোশাক পাওয়া যাবে এবং সাথে রয়েছে বিউটি সেলুনও। অনেকটা একই প্যাকেজে অনেক কিছুর মত। তিনি আরো বলেন, প্রতিটি পোশাকের দাম রিজনেবল। বলা যায় সকলের ক্রয় ক্ষমতার মধ্যেই রাখা হয়েছে। এখানে সব দক্ষিণ এশিয়ান পোশাক পাওয়া যাবে। যেমন সেলোয়ার কামিজ, লেহেঙ্গা, পাঞ্জাবি, নাগ্রাজুতাসহ পোশাকের সমাহার। যেকেউ অর্ডার দিয়ে নিজেদের পছন্দের পোশাকও পেতে পারেন। প্রতিদিন দোকান খোলা হবে দুপুর ১২টায় এবং বন্ধ হবে রাত ১০টায়।

তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য থাকবে গ্রাহকদের সন্তুষ্টি। শিল্পী রিজিয়া পারভীনও প্রেম’স কালেকশন্স’র সফলতা কামনা করেন এবং সবাইকে এখান থেকে পোশাক ক্রয় করার আহবান জানান।

শেয়ার করুন