০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:৩৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


সৈয়দ জুবায়ের আলীকে সংবর্ধিত করেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
সৈয়দ জুবায়ের আলীকে সংবর্ধিত করেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন সৈয়দ জুবায়ের আলীকে ফুলেল অভিনন্দন


মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের সাবেক সফল সভাপতি সৈয়দ জুবায়ের আলী জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের বোর্ড অব ট্রাস্টির সদস্য নির্বাচিত হওয়ায় মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিউইয়র্ক জালালাবাদ ভবনে গত ১১ ফেব্রুয়ারি তাকে সংবর্ধনা প্রদান করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউজার্সির সহ-সভাপতি সৈয়দ খালিদ আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েসন অব আমেরিকা ইনকের সভাপতি শাহীন কামালী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউজার্সির সভাপতি মোহাম্মদ মহসিন, অ্যাসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টির সদস্য নাছির উদ্দিন, উপদেষ্টা সদস্য শাহ রকিব আলী, বদিউল ইসলাম, মুদাব্বির হোসেন, নির্বাচন কমিশনার আব্দুর রশিদ চৌধরী, মুজিবুল হোসেন দুলাল, জালালাবাদ অ্যাসোসিয়েসনের সদস্য হ্যালিম উদ্দিন, মৌলভীবাজার অ্যাসোসিয়েসনের কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাশুক মিয়া, মো. খায়ের, রুবিয়া বক্ত, বকুল পাল, কামরুল হোসেন, আশ্রাফুল হক শফি, মো. কে আহমেদ, মুহিবুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সৈয়দ জুবায়ের আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সবাই। তাছাড়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সৈয়দ জুবায়ের আলী তাকে এ সম্মান দেওয়ার জন্যে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের এ ভালোবাসা আমার চলার পথে প্রেরণা জোগাবে। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকা ইনকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে বোর্ড ট্রাস্টির সদস্য নির্বাচিত করার জন্যে। সর্বশেষে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা গিয়াস উদ্দিনের সদ্য প্রায়ত বোনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক মইনুল ইসলামের শ্বশুরের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন