৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬:১৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোট দিলেন তারেক রহমান আজকের ভোটের মাধ্যমে কে হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান না ডা. শফিকুর রহমান শাহানা হানিফ ও চি ওসে ডেমোক্রে‍টিক সোশালিস্টসের সিটি কাউন্সিল ব্লকে যোগের জন্য আবেদন নিউইয়র্কে অভিবাসন নিয়ন্ত্রণে ফেডারেল ক্ষমতার সীমা নির্ধারণে হোচুলের নতুন আইন প্রস্তাব নিউইয়র্কে বন্দুক সহিংসতা রেকর্ড সর্বনিম্নে, গুলি ছোড়ার ঘটনা কমেছে ৬১ শতাংশ নিউইয়র্কে অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর আইন চূড়ান্ত তিন নীতি পরিবর্তনে বয়স্কদের হেলথ কেয়ারে গুরুতর প্রভাব ফেলতে পারে মহানবীর হিজরতের গল্প শোনালেন মামদানি চাঁদ দেখাসাপেক্ষ ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান তুষার পরিষ্কার না করায় বাড়ির মালিকদের জরিমানা


ভোট দিলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১২-০২-২০২৬
ভোট দিলেন তারেক রহমান


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে। এরই মধ্যে রাজধানীর ঢাকা-১৭ আসনে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারসহ ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
ভোটকেন্দ্রে প্রবেশের সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় কেন্দ্র এলাকায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।

কেন্দ্রে প্রবেশের পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। ভোট দেওয়া শেষে তিনি সংক্ষিপ্ত সময় কেন্দ্রে অবস্থান করেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। 

শেয়ার করুন