২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৬:১৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সাকিব আলীর মৃত্যু বাকরুদ্ধ করেছে কম্যুনিটিকে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৬
সাকিব আলীর মৃত্যু বাকরুদ্ধ করেছে কম্যুনিটিকে ডা. মুহম্মদ আলি মানিক ও শাকিরা আলী বাচ্চির একমাত্র পুত্র সাকিব আলী


প্রবাসের নিঃসঙ্গ ঘরে থেমে গেল তরুণ প্রকৌশলীর হৃদস্পন্দন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জর্জিয়া প্রবাসী মেধাবী সফটওয়্যার প্রকৌশলী সাকিব আলি। গত ৬ এপ্রিল রোববার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের মেরিনা ডেল-রেতে তার নিজ বাসভবন থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। একটি উজ্জ্বল জীবনের এই অকাল পরিসমাপ্তি শোকের ছায়া ফেলেছে জর্জিয়া, ক্যালিফোর্নিয়াসহ পুরো প্রবাসী বাংলাদেশী সমাজে।

জানা গেছে, সাকিব আলি জর্জিয়া প্রবাসী বিশিষ্ট শিশু চিকিৎসক ও আওয়ামী লীগের সাউদার্ন জোনের সেক্রেটারি ডা. মুহম্মদ আলি মানিক ও শাকিরা আলী বাচ্চির একমাত্র পুত্র। জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি অর্থাৎ জর্জিয়া টেক থেকে পড়াশোনা শেষ করে তিনি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন মিউজিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন এবং কাজের সূত্রে লস অ্যাঞ্জেলেসের মেরিনা ডেল-রেতে বসবাস শুরু করেন। ব্যস্ত কর্মজীবনের মাঝেও জর্জিয়ায় থাকা পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন সাকিব। কিন্তু গত ৩১ মার্চ মঙ্গলবার থেকে হঠাৎ করেই পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার। প্রথমে হয়তো ভাবা হয়েছিল কাজের চাপে ব্যস্ত আছেন, কিন্তু দিন গড়াতেই উদ্বেগ বাড়তে থাকে। অবশেষে উৎকণ্ঠিত পিতা ডা. মুহম্মদ আলি লস অ্যাঞ্জেলেসে তার এক বন্ধুকে ফোন করে ছেলের খোঁজ নিতে অনুরোধ করেন। সেই বন্ধু সাকিবের বাসায় গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকিতেও কোনো সাড়া না পেয়ে তিনি স্থানীয় পুলিশ ডাকেন। পুলিশ দরজা খুলে ভেতরে প্রবেশ করে উদ্ধার করে সাকিবের নিথর দেহ। মুহূর্তেই ভেঙে পড়ে এক পরিবারের সব স্বপ্ন।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাকিবের। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। শোকসন্তপ্ত পিতামাতা ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন। লস অ্যাঞ্জেলেসে প্রথম জানাজা সম্পন্ন হওয়ার পর সাকিবের মরদেহ জর্জিয়ার আটলান্টায় নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হবে।

শেয়ার করুন