১৭ জুন ২০২৬, বুধবার, ০৮:৪৯:৬ অপরাহ্ন


লং আইল্যান্ড বিএনপির সভায় তারেক রহমানকে অভিনন্দন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২৬
লং আইল্যান্ড বিএনপির সভায় তারেক রহমানকে অভিনন্দন বক্তব্য রাখছেন আব্দুল লতিফ সম্রাট


লং আইল‍্যান্ডের আটলান্টিক অ্যাভিনিউ ডিয়ার পার্কে গত ১৪ জুন লং আইল‍্যান্ড বিএনপি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে জাতীয় সংসদে ২০ বছর পর যুগান্তকারী গণমুখী, মানবিক ও ঐতিহাসিক বাজেট ঘোষণার জন্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং লাল সবুজের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।

কোরআন তেলাওয়াত করেন এজাজ আহম্মেদ শাহীন। এ উপলক্ষে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাজান সিরাজ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ জিল্লুর রহমান জিল্লু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ আবদুল লতিফ সম্রাট। গেস্ট অব অনার ছিলেন বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক শাহীন। প্রধান বক্তা ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যুক্তরাজ্য শাখার সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সৈয়দ রফিউল হক, সাবেক চেয়ারম্যান গালিমপুর ইউনিয়ন, বরুড়া, কুমিল্লা, বদরুল হক আজাদ সাবেক যুগ্ম আহ্বায়ক নিউ ইয়র্ক স্টেট বিএনপি, দেওয়ান কাউছার সাবেক যুগ্ম আহ্বায়ক নিউ ইয়র্ক স্টেট বিএনপি, আশরাফ হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক নিউ ইয়র্ক স্টেট বিএনপি।

গভায় টেলি কনফারেন্স বক্তব্য রাখেন-সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন ভিপি, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নিউ ইয়র্ক স্টেট বিএনপি। আরো বক্তব্য রাখেন-রুমানা আক্তার জুথী, কাওছার আহম্মেদ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাজমুল হাসান, ইকবাল হোসেন ও মোহাম্মদ আরিফ জাহাঙ্গীর প্রমুখ।

সভায় বক্তারা লংআইল‍্যান্ডে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী কমিটি গঠন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ ইয়র্ক স্টেট বিএনপির ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন