০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ১১:০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ নিউইয়র্কের পাঁচ বরো ও লং আইল্যান্ডে আইস অভিযানের তৎপরতা বেড়েছে দুই লাখ আবেদনকারীর অপেক্ষা দীর্ঘ হচ্ছে ট্রাম্পের নতুন শুল্কনীতির বিরুদ্ধে নিউইয়র্কসহ ২৪ স্টেটের মামলা


সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পোস্ট
‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৬
‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’


 জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি কারও নাম উল্লেখ না করলেও অনেকের ধারণা, তার বক্তব্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ইঙ্গিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দেওয়া ওই পোস্টে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জ্বিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে মনে করেন, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অংশগ্রহণের বিষয়টিকেই ইঙ্গিত করেছেন আসিফ। তবে পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি।

এর আগেও বিভিন্ন সময় সমসাময়িক নানা বিষয় নিয়ে নিজের মতামত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন আসিফ আকবর। এবারও তার এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। কেউ এটিকে তার ব্যক্তিগত মতামত হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টি নিয়ে ভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন।

এদিকে সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক আরেকটি ঘটনাও আলোচনায় এসেছে। বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল সদৃশ বস্তু ছোড়া এবং আগুন দেওয়ার চেষ্টা করে বলে জানা গেছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়ির মূল ফটকে আগুন লাগানোর চেষ্টা করে। এতে গেটের কিছু অংশ পুড়ে যায়। পাশাপাশি ইট-পাটকেল নিক্ষেপে কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে অগ্নিসংযোগের চেষ্টার প্রাথমিক আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হামলা চালিয়ে দ্রুত চলে যায়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।


 তবে আসিফ আকবরের ফেসবুক স্ট্যাটাস এবং সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে এখন পর্যন্ত সাকিব আল হাসান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।  

শেয়ার করুন