০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:২৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


এনওয়াইপিডির বার্ষিক প্রি-রামাদান কনফারেন্স
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
এনওয়াইপিডির বার্ষিক প্রি-রামাদান কনফারেন্স এনওয়াইপিডির প্রি-রামাদান কনফারেন্সে বাংলাদেশি ইমাম ও নেতৃবৃন্দ


 নিউইয়র্ক সিটি পুলিশ প্রশাসন (এনওয়াইপিডি) আয়োজিত ঐতিহ্যবাহী প্রি-রামাদান কনফারেন্স গত ২০২০ ও ২০২১ বছর অনুষ্ঠিত না হলেও এবার মাহে রমজানের আগে গত ৩০ মার্চ শহরের ডাউনটাউনে অবস্থিত ওয়ান পুলিশ প্লাজায় অনুষ্ঠিত হয়। সারা আমেরিকায় মুসলমানদের সংখ্যা প্রায় ৩.৫ মিলিয়ন হলেও একা নিউইয়র্কেই ১ মিলিয়নের মতো মুসলমানের বসবাস। বড় বড় মসজিদ শ’খানেকের মতো হলেও মুসল্লি বা ছোট ছোট মসজিদের সংখ্যা শতাধিক আছে বলে মনে করা হয়। মুসলমানদের মাসব্যাপী এবাদতের মাস মাহে রমজানে ছোট-বড় এসব মসজিদের মুসল্লিরা রমজান ও নামাজ আদায়কালে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হোন কিনা তা সরাসরি জেনে তাৎণিক ব্যবস্থা গ্রহণ করাই পুলিশ বিভাগের এই প্রি-রামাদান কনফারেন্স আয়োজনের উদ্দেশ্য। যদিও শহরে সংঘটিত বিভিন্ন অপরাধ ও তা নিরসনের উপায় সম্পর্কে সবাইকে ডিপার্টমেন্ট অবহিত করে থাকে। নিউইয়র্কের বিপুলসংখ্যক ইমাম ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে এবারের প্রি-রামাদান কনফারেন্সর পূর্বের যে কোনোটির তুলনায় ছিল এগিয়ে। জ্যাকসন হাইটসের স্থানীয় ১১৫ পুলিশ প্রিসিংকটের ইন্সপেক্টর জামিল তাহিরী ও কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসার মাইকেল মেইনকোর আমন্ত্রণে মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যুমও বরাবরের মতো এবারের কনফারেন্সে যোগদান করেন। আরো অংশগ্রহণ করেন বাংলাদেশি কমিউনিটিসহ অন্য মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ।


শেয়ার করুন