২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৮:০০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


যুক্তরাষ্ট্রে মার্চ মাসে ৪ লাখ ৩১ হাজার নতুন চাকরি সৃষ্টি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
যুক্তরাষ্ট্রে মার্চ মাসে ৪ লাখ ৩১ হাজার নতুন চাকরি সৃষ্টি নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় চাকরির বিজ্ঞপ্তি সাইন দেখা যাচ্ছে


আমেরিকার নিয়োগকর্তারা মার্চ মাসে জোরালোভাবে কর্মনিয়োগ বৃদ্ধি করেছে চলমান ধ্বংসাত্মক মহামারী এবং ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির মুখে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লণ হিসেবে ৪ লাখ ৩১ হাজার চাকরি যোগ করা হয়েছে।

গত ১ এপ্রিল শ্রম বিভাগের প্রতিবেদনে দেখা গেছে যে গত মাসের কাজের বৃদ্ধি বেকারত্বের হারকে শতকরা ৩.৬ ভাগ কমাতে সাহায্য করেছে, যা দুই বছর আগে মহামারী শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন স্তর। মুদ্রাস্ফীতি বৃদ্ধি, ক্রমাগত সরবরাহে বাধা, কোভিড-১৯ এর তিকর প্রভাব এবং এখন ইউরোপে যুদ্ধ, এসব সত্তে¡ও নিয়োগকর্তারা ১১ মাস ধরে কমপে ৪ লাখ নতুন চাকরি যুক্ত করেছেন।

মুদ্রাস্ফীতি ভোক্তাদের ব্যয়কে দুর্বল করতে শুরু করতে পারে, যা অর্থনীতির প্রধান চালিকা শক্তি। আমেরিকানরা ফেব্রুয়ারিতে তাদের ব্যয় বাড়িয়েছে মাত্র শতকরা ০.২ যা জানুয়ারির বড় রকমের অর্জনের তুলনায় অনেক কম। তবুও চাকরির বাজার করোনা ভাইরাস মন্দা থেকে অপ্রত্যাশিত গতিতে পুনরুদ্ধার অব্যাহত রেখেছে। আবেদন করার মতো চাকরি রেকর্ড স্তরের কাছাকাছি রয়েছে, এবং বেকারত্বের সুবিধা নেবার জন্য যে আবেদন সেগুলো ১৯৬৯ সালের পর থেকে সর্বনিম্ন পয়েন্টে নেমে এসেছে।


শেয়ার করুন