০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:৩২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


মার্কিন নৌবাহিনীতে ধর্মীয় পোশাকের অনুমোদনের সুপারিশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
মার্কিন নৌবাহিনীতে ধর্মীয় পোশাকের অনুমোদনের সুপারিশ


মার্কিক প্রেসিডেন্সিয়াল কমিশন সুপারিশ করেছে যে নৌবাহিনী এবং মেরিন সদস্যদের জন্য মানসম্মত ইউনিফরম বিষয়ক নীতি গ্রহণ করা উচিত। তার অধীনে ধর্মীয় বিশ্বাসের স্থানগুলোকে ঠাঁই দেয়া উচিত। যেমন পাগড়ি, দাড়ি, হিজাব, মাথার টুপি এবং ইহুদিদের মাথার ইয়ারমুলক নামের টুপির ব্যবহার অনুমোদন দেয়া উচিত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান এবং প্যাসিফিক দ্বীপপুঞ্জ বিষয়ক প্রেসিডেন্টের এডভাইজরি কমিশন গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার এ বিষয়ে প্রথম রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বিস্তারিত সুপারিশ উপস্থাপন করা হয়েছে। এসব ১২ মে অনুমোদন দেয়া হয়েছে। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইউনিফরম গাইডলাইন্সে এসব পোষাক নিষিদ্ধ করা হয়। তবে ২০১৭ এবং ২০২০ সালে ইউনিফরম বিষয়ক পলিসি পরিবর্তন করে মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনী। তারা ওইসব সুপারিশ অনুমোদন করে।

কমিশন বলেছে, এখন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এবং বিমান বাহিনীতে এই নিয়মটি মানছেন শত শত সার্ভিস সদস্য। কিন্তু নৌবাহিনী এবং মেরিনদের এক্ষেত্রে সীমিত সুযোগ আছে। ফলে দেশের সেবা করতে গিয়ে তাদেরকে ধর্মীয় চর্চা লঙ্ঘন করতে হচ্ছে বাধ্যতামূলকভাবে।

শেয়ার করুন