১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৫:৪৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


‘র‌্যাব আইনের বাইরে কোনো কাজ করে না, তাই সংস্কারের প্রশ্নই ওঠে না’ -র‌্যাব ডিজি এম খুরশীদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২২
‘র‌্যাব আইনের বাইরে কোনো কাজ করে না, তাই সংস্কারের প্রশ্নই ওঠে না’ -র‌্যাব  ডিজি  এম খুরশীদ হোসেন ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের পর র‌্যাবের নতুন ডিজি সাংবাদিকদের মুখোমুখী/ছবি সংগৃহীত


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের সূত্র ধরে  র‌্যাব সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর নতুন মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। শনিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন র‌্যাবের নবনিযুক্ত ডিজি। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক  ও শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে আমি মহাপরিচালক হিসেবে কার্জক্রম শুরু করলাম। তিনি বলেন,‘র‌্যাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সাধারন মানুষের কাছে র‌্যাব একটি আস্থার প্রতীক। সন্ত্রাসী দুস্কৃতিকারীদের  কাছে আতংক।’

এ সময়  (সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মন্তব্য, দ্রুতই র‌্যাবের নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে না সংক্রান্ত) এক প্রশ্নের জবাবে নতুন ডিজি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। কারণ, আমরা এমন কোনো কাজ করছি না যার জন্য র‌্যাবকে সংস্কার করতে হবে। আমরা আমাদের জন্য নির্ধারিত যে বিধি আছে, সেই বিধি-বিধান অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। সে ক্ষেত্রে সংস্কারের তো প্রশ্নই ওঠে না।

অপর এক প্রশ্নের জবাবে র‌্যাবের নতুন ডিজি বলেন, একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে।

তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, ইতোমধ্যে আমরা সেগুলোর জবাব দিয়েছি। জবাব দেওয়ার পরে তারা নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ পায়নি। 

কারণ, আপনি বললেন এতগুলো লোক আমার নেই, উধাও হয়েছে কিন্তু আমাদের তো বলতে হবে সেই লোকগুলো কারা? সেগুলো বলা হয়েছে, আমরা সেগুলোর খোঁজ দিয়েছি, কে, কোথায়, কী অবস্থায় আছে। আমি মনে করি না, এটা বড় কোনো চ্যালেঞ্জ সরকার বা আমাদের জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।

এটা সত্য, যারা কাজ করে তাদের ত্রুটি-বিচ্যুতি হতেই পারে। দেখতে হবে সেটা আমি ব্যক্তি স্বার্থে করেছি নাকি দেশের সাধারণ মানুষের স্বার্থে করেছি। এ বিষয়গুলো আমরা অবশ্যই সরকারিভাবে মোকাবিলা করবো।’ 


শেয়ার করুন