০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:৪৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


সাবেক বিচারপতি মানিকের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২২
সাবেক বিচারপতি মানিকের উপর হামলা


সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশকে জানিয়েছে তার গ্যানম্যান রফিক। বিকেল চারটার দিকে ওই পথ দিয়ে যাওয়ার সময়ে এক দল লোক তার ওপর হামলা করে। এ সময় তার গাড়ি ভাঙচুর ও তার সঙ্গে থাকা সরকারি গান ম্যানের উপরও হামলা হয়  বলে বিচারপতি মানিক সাংবাদিকদের জানিয়েছেন।


তিনি বলেন,‘ফকিরাপুলের মোড়ে আমার উপর হামলা হয়েছে। দুর্বৃত্তরা আমার নাকে, মুখে, গাড়ির ড্রাইভার ও গানম্যানকেও মারধর করেছে। পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া বলেন, ওনার (বিচারপতি (অবঃ) মানিকের গানম্যান রফিক থানায় এসে জানিয়েছে, একটি মিছিল থেকে তাদের গাড়িতে হামলা হয়েছে। উনি একটা প্রোগ্রামে আছেন। সেখান থেকে থানায় আসার কথা রয়েছে তার। 


অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক গুরুত্বপূর্ন কতিপয় মামলার রায় দেয়ার পর ২০১৬ সনে অবসরে যান। এরপর থেকে তিনি ঘাতক দালাল নির্মুল কমিটির সক্রিয়ভাবে কাজ করছেন। অবসরপ্রাপ্ত মানিকের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাধারণ সম্পাদক। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। 


শেয়ার করুন