১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


হিজাব ছেঁড়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২৪
হিজাব ছেঁড়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার অভিযুক্ত রবার্ট পিয়ারপন্ট


একজন মুসলিম মেয়েকে উপহাস করা এবং তার মাথা থেকে হিজাব ছিঁড়ে ফেলার জন্য গত ১৭ জুন সোমবার ম্যানহাটনে রবার্ট পিয়ারপন্ট নামে ৪০ বছর বয়সী মুসলিম বিদ্বেষীকে গ্রেফতার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। রবার্ট পিয়ারপন্টের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ হয়রানির অভিযোগ আনা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী নির্যাতিতা ২৮ এপ্রিল দুপুরের দিকে ইস্ট ৪৪ স্ট্রিট ম্যানহাটনে হেঁটে যাচ্ছিলেন। মেয়েটি সেকেন্ড অ্যাভিনিউয়ের কাছে আসার সময় রবার্ট পিয়ারপন্ট তার মুখোমুখি হন। মুসলিম কিশোরীকে হয়রানি এবং গালাগালি করেন। তার মাথার স্কার্ফ বা হিজাব ছিঁড়ে ফেলে দেন। তার হিজাব ছিঁড়ে ফেলে যাওয়ার আগে রবার্ট পিয়ারপন্ট বলেছিল, তোমার এখানে এটা পরার দরকার নেই।

আমেরিকান-ইসলামিক কাউন্সিল নিউইয়র্ক রবার্ট পিয়ারপন্টের গ্রেফতারকে স্বাগত জানিয়েছে। এক বার্তায় সংগঠনের নির্বাহী পরিচালক আফাফ নাশের বলেন, আমরা এ বিরক্তিকর মামলায় গ্রেফতারকে স্বাগত জানাই এবং আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে সন্দেহভাজন ব্যক্তির কথিত পদক্ষেপ এবং পক্ষপাতদুষ্ট। বিবৃতির ভিত্তিতে একটি সম্ভাব্য ঘৃণামূলক অপরাধের অভিযোগ বিবেচনা করার জন্য অনুরোধ জানাই।

শেয়ার করুন