৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:২৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


টাইব্রেকারে জাপানকে হরিয়ে শেষ ৮ এ ক্রোয়েশিয়া
কোয়ার্টারে ব্রাজিল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২২
কোয়ার্টারে ব্রাজিল


দক্ষিন কোরিয়া বাধা হতে পারেনি ব্রাজিলের। এশিয়ার এ দলটিকে রীতিমত নাস্তানাবুদ করেই কোয়ার্টারে উঠেছে নেইমারের দল। এ ম্যাচে দক্ষিন কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। খেলার প্রধমার্ধেই গোল উৎসব করে ব্রাজিল। একে একে চারটি গোলই করে ফেলে তারা এ সময়। এরপর দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দেয় কোরিয়া। 

কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ অনুষ্টিত এ ম্যাচে দলকে ১-০ তে এগিয়ে নেন ভিনিসিয়ুস জুনিয়র। রাফিনহার থেকে বল পেয়ে গোল করে ফেলেন তিনি। ১৩ মিনিটে ডিবক্সে রিচার্লিসনকে ফাউল করে জং উ ইয়ং। সেখান থেকে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করেন নেইমার ২-০। দুই গোল করেও ব্রাজিল সমান তালে লড়ে যায় গোলের জন্য। গোলও পায়। ২৯ মিনিটে থিয়েগো সিলভার থেকে আেসা পাস ধরে রিচার্লিসন দলের হয়ে করেন তৃতীয় গোল ৩-০।  দলের হয়ে হয়ে চতুর্থ গোল হয়   

৩৬ মিনিটে। পাকেতাও করেছিলেন সেটি ৪-০। 

দ্বিতীয়ার্ধে৭৫ মিনিটে ডি বক্সের বাইর থেকে নেওয়া জোড়ালো শটে গোল করে ব্যবধান কিছুটা কমান পাইক সেউং। আর কোনো গোল না হওয়ায় ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। 

ক্রোয়েশিয়া কোয়ার্টারে 

এর আগে অনুষ্টিত খেলায় জাপান ক্রোশিয়া ম্যাচ নির্ধারিত ও  অতিরিক্ত সময়েও থাকে ১-১ ড্র। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে ক্রোশিয়া ৩-১ গোলে হারায় জাপানকে। গোটা খেলায় জাপান উন্নত নৈপুন্য প্রদর্শন করলেও টাইব্রেকারে জাপানীদের বড্ড অসহায় মনে হয়েছে। এমনকি কখনো টাইব্রেকার প্রস্তুতিটা তারা নিয়েছিল কি-না সেটা নিয়েও সন্দেহ জাগে। কারন তিনটি বলই খুবই সুন্দরভাবে সেভ করে ক্রোশিয়ার গোলরক্ষক। বা বল অনেকটাই তুলে দেন তার হাতে জাপানীরা। 


শেয়ার করুন