০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:০০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


ভাসানী ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
ভাসানী ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত সভাপতি আলী ইমাম ও সম্পাদক মঈনুদ্দীন নাসের


মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশনের নির্বাহী কমিটির এক বর্ধিত সভা গত রোববার ৮৮-৬৬, ১৬২ স্ট্রিট হিলসাইড অ্যাভিনিউ জ্যামাইকায় অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের নতুন নির্বাহী কমিটি গঠন করার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসেন ও অন্যতম সদস্য খন্দকার ফরহাদ হোসেনের সমন্বয়ে এক নির্বাচন কমিশন গঠন করা হয়। সংগঠনের সভাপতি সৈয়দ টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশন সভার অনুমতি নিয়ে নির্বাহী কমিটির ৫ জনের নাম ঘোষণা করেন। এই পাঁচজন পরবর্তী কার্যকরি পরিষদের সকল সদস্যদের নাম ঘোষণা করবেন বলে সভায় সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। 

সভাপতি আলী ইমাম, সহ-সভাপতি সৈয়দ তারেক ও কাজী ফৌজিয়া, সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের, সহ-সাধারণ সম্পাদক ইমরান আনসারী। পূর্ণাঙ্গ কমিটি আগামী ১০ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় ৩৫-৩৫, ৭২ স্ট্রিট জ্যাকসন হাইটস, নিউইয়র্কে ঘোষণা করা হবে। এতে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন