০৮ জুন ২০২৬, সোমবার, ০৩:১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির বিজয় দিবস উদযাপন
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২২
ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে নেতৃবৃন্দ


গত ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে জ্যামাইকা ইক্রা পাটি হলে মহান নিজয় দিবস উদযাপিত হয়। এতে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির পরিবার বর্গসহ প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নিউইয়কের অত্যন্ত পরিচিত মুখ এটনী মঈন চৌধুরী ডেমোক্রেটিক ডিস্ট্রিক লীডার এন্ড লার্জ) এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, মানিকগঞ্জ সোসাইটির সভাপতি লুৎফুর রহমান এবং বাংলাদেশী আমেরিকান এ্যাডভোকেন্সী সোসাইটি সভাপতি জয়নাল আবেদনীন। বিশিষ্ট লেখক ও কমিউিনিটির এক্টিভিস্ট রাজু আহম্মদ মোবারক। কমিউনিটির উপদেষ্টা হাজী আবু মুসা খান, আয়ুব চৌধুরী হারুন, প্রফেসর নোয়াব মিয়া, মো: রহিজ উদ্দিন, নাদের আইয়ূব, কুমিল্লা সোসাইটির ভাইস প্রেসিডেন্ট তৈমুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জাকির খন্দকারসহ আরো অনেক। অনুষ্ঠানের শুরুতেই কোরআন ও তেলোয়াত করেন তারপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা উদ্যাপন করে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। 

কমিউনিটির সভাপতি মোহাম্মদ শাহ মোয়াজ্জেম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: আনার খান এবং শাহিনুর রহমান সানি। তারপর প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং উপদেষ্টামন্ডলীদেরকে ফুল দিয়ে বরণ করে মঞ্চে উপবিষ্ট করা হয়। কমিউনিটির সভাপতি মোহাম্মদ শাহ মোয়াজ্জম মহান বিজয় দিবসের শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সাকির খানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। প্রবাসের বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এবং কমিউনিটির সাকির খান ও রাজু আহমেদ মোবারক গান পরিবেশন করে অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন। শিশুশিল্পী অনিন্দিতা দাশ ও আদ্রিতা দাশ নৃত্য পরিবেশন করেন। আরো উল্লেখ্য যে, অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন রকমের পিঠা দিয়ে অতিথিবৃন্দদের কে আপ্যায়ন করা হয়। এক কথায় ব্রাহ্মণবাড়িয়ার কমিউিনিটির বিজয় দিবস অনুষ্ঠানটি অত্যন্ত জাকঝমকপূর্ণ ছিল। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন মো: তুহিন মিয়া, নাছিম হাসান, এস.এম বাহাদুর মারুফ চৌধুরী, শফিকুল ইসলাম ও খায়রুল ইসলাম সৈকত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন