১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:৩০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


চামড়া
দলিলুর রহমান
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২২
চামড়া


সে রাতে একটি বুলেট উপহার দিয়ে চলে গেলে যুদ্ধে

তুমি আর ফিরলে না

আজ সেই বুলেট থেকে জন্ম নিলো

একটি পতাকা

একটি লাল সূর্য

সেই সাথে জন্ম নিলো একটি সোনার ছেলে

জানো, তোমার ছেলে এখন

একজন মস্ত বড় কৃষিবিজ্ঞানী

মানুষের কল্যাণে ছেলেটি উদ্ভাবন করে

নতুন নতুন খাদ্যশস্য, বাঁচার নতুন আশা

দেশ-বিদেশে তার কতো সুনাম

সেই সাথে তোমারও নাম

আমাদের হৃদয়ে তুমি মরোনি

মরবে না কোনোদিন

জানতে পারলাম তোমার মুক্তিযোদ্ধা সনদটি

তোমার নামেরই আরেকজন

চুরি করে নিয়ে এমপি হয়েছে

যেমন ওরা দখল করে নদী

অন্যের জমি ও ঘরবাড়ি

ওদের সব আছে

ওদের মতা আছে

প্রতিপত্তি আছে

অহংকার আছে


কিন্তু জানো,


শুধু চামড়াটাই নেই।


পৃথিবী অনেক এগিয়েছে এই পঞ্চাশ বছরে

বিজ্ঞান এখন মানুষের চোখ না থাকলেও

চোখ দিতে পারে

কান না থাকলেও কান দিতে পারে

মাইক্রোচিপ এখন একজন আজীবন পঙ্গুকেও

হাঁটাতে পারে

কিন্তু যাদের চামড়া নেই

বিজ্ঞান তাদেরকে চামড়াটি দিতে পারে না

দুর্ভাগ্য কি জানো,

তোমার মুক্তিযোদ্ধা সনদটি

চুরি করে যারা এমপি, মন্ত্রী ও নেতা সাজে

তারাই জন্ম দিয়ে যাচ্ছে চামড়াহীন মানুষ

আমাদের সোনার দেশটি এখন ভরে গেছে

সেই মানুষে।


শেয়ার করুন