০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৮:৪০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


বিয়ানীবাজার সমিতির পালে নির্বাচনী হাওয়া
মিছবাহ উদ্দীন
  • আপডেট করা হয়েছে : ১৬-০৩-২০২৩
বিয়ানীবাজার সমিতির পালে নির্বাচনী হাওয়া


প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নির্বাচন এখানো ৭/৮ মাস বাকি রয়েছেন। ইতিমধ্যেই  সমিতির নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা আরম্ভ হয়েছে। আগামী  নির্বাচনে নতুন মুখের আবির্ভাব হবে। অনেকেই ইতিমধ্যে নির্বাচনী লবিং শুরু করেছেন। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা 

নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য বিভিন্ন এলাকার মুরব্বিদের সঙ্গে যোগাযোগ অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য প্রার্থীরা আগামী ইফতার পার্টি, পিকনিকের অপেক্ষায়। এই সব অনুষ্ঠানে সহজে সবার সঙ্গে নিজের মতামত ব্যক্ত করা সম্ভব। নির্বাচনে  সম্ভাব্য প্রর্থী হিসাবে বর্তমান প্রেসিডেন্ট আব্দুল মান্নান, বর্তমান সেক্রেটারি নজমুল হক মাহবুব, সাবেক সেক্রেটারি মিছবাহ আহমদ, সাবেক সেক্রেটারি মুহিবুর রহমান রুহুল, নতুন প্রজন্মের জহির উদ্দীন জুয়েল, হাফিজুর রহমান হীরা, রেজাউল আলম অপুর নাম সম্ভাব্য তালিকায়। এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। প্রথমত বর্তমান কমিটির নির্বাচনী এজেন্ডার মধ্যেই অন্যতম একটি ছিল সমিতির ঘর ব্যক্তি মালিক  থেকে ট্রাস্টি বোর্ডের হাতে দেয়া। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে এই কাজ শেষ না হলে এটা  হবে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বড় ইস্যু। বিপরীতে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী  নিজের  বিগত সময়ের সংগঠনের দায়িত্ব পালনের কাজের অভিজ্ঞতার কথা প্রচারে কাজে  লাগিয়ে  ভোটারের মন জয় করে নিতে  হবে। প্রকৃতপক্ষে  নির্বানের এই প্রতিবেদন অনেক পূর্বে  হলেও কন কনে  শীতের আড্ডা নির্বাচনী আমেজ এটা। নির্বাচনে প্রধান ফ্যাক্টর নতুন ভোটার। দেশ থেকে অনেক নতুন লোক এসেছে। সংগঠন সম্পর্কে তাদের অনেক কিছু অবগত নন। তাদের যারা কাছে টানবেন তারাই বেশি লাভবান হবেন। নির্বাচনের সময়  ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই নির্বাচনী দৃশ্যপট  পরিবর্তন হতে  থাকে। অনেক ছিটকে পড়েন আবার অনেকে শক্ত অবস্থানে দাঁড়িয়ে থাকেন।

শেয়ার করুন