৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৪৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সাকিবদের জয় দিয়ে সুচনা টি২০তেও
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৩
সাকিবদের জয় দিয়ে সুচনা টি২০তেও রনি তালুকদারের দুর্দান্ত ব্যাটিং/ছবি সংগৃহীত


আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে সুচনা করেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের ডার্কওয়ার্থ লুইস ম্যাথডে ২২ রানে হারিয়ে ওই সুচনা করে। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং বাংলাদেশের জয়টা সহজ করে দেয়। ২ওভার বোলিং করে ৪ উইকেট নেন তাসকিন।


আর উইকেটগুলো নিয়েছেন তিনি যখন ৮ ওভারে ১০৪ রানের জয়ের টার্গেট দেয়া হয়েছিল আইরিশদের। তাসকিন ২০ রান খরচা উইকেটগুলো নেন। ফলে ৮১/৫ তে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।

এর আগে প্রথম ব্যাটিং করে রনি তালুকদারের দুর্দান্ত ব্যাটিংয়ে উপর ভর করে ২০৭/৫ রান করেছিল বাংলাদেশ ১৯.২ ওভারে। বৃষ্টি তখনই নেমে আসে। এরপর ওই টার্গেট দিয়ে খেলা শেষ করে আম্পায়াররা। বাংলাদেশ ইনিংসে ৩৮ বলে ৬৭ রান করেন রনি। যার মধ্যে ছিল ৩ ছক্কা ৭ চারের মার।


এছাড়া লিটন দাসের ২৩ বলে ৪৭, শামীমের ২০ বলে ৩০, ও সাকিবের ২০ রান উল্লেখযোগ্য। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। 


শেয়ার করুন