৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৫০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সেন্টমার্টিন নিয়ে আলোচনা করেনি যুক্তরাষ্ট্র - স্টেট ডিপার্টমেন্ট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২৩
সেন্টমার্টিন নিয়ে আলোচনা করেনি যুক্তরাষ্ট্র - স্টেট ডিপার্টমেন্ট


এবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকেও সেন্টমার্টিন দ্বীপ প্রসঙ্গে আমেরিকার অবস্থান ক্লিয়ার করা হয়েছে। সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন যে সেন্টমার্টিন দ্বীপ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র কখনই বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসেনি। 

সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ দখল বা লীজ চায়। এ নিয়ে তোলপাড় হয় বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে। কারন বক্তব্যগুলো আসে ক্ষমতাসীন জোটের প্রভাবশালীদের কাছ থেকে। এ বিষয়টি সত্যি কিনা তা মিলারের কাছে জানতে চান এক সাংবাদিক। 

ওই প্রশ্নের জবাবে মিলার বলেন, যেটা বলা হচ্ছে সেটা সঠিক নয়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। তিনি আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপ দখলের জন্য যুক্তরাষ্ট্র কখনোই কোনো ধরনের আলোচনা করেনি। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্যবান মনে করি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ গণতন্ত্রের বিকাশে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা এই সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করছি।

এর আগে অমন বক্তব্যের জবাবে ঢাকাস্থ মার্কিন দুতাবাস থেকেও ওই বক্তব্যে দাবী করা বিষয় অস্বীকার করা হয়। 


শেয়ার করুন