১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০১:৩০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের সাক্ষাত
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কী তামিম?
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২৩
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কী তামিম? গনভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তামিম /ছবি সংগৃহীত


গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন তামিম ইকবাল। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মীনী ও মাশরাফি বিন মোর্তুজা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও ডাকানো হয়েছিল। বৃহস্পতিবার অশ্রুসজল অন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনার পর এ নিয়ে ক্রিকেট প্রেমীদের মাঝে তোলপাড়। এরপর তাৎক্ষনিক গণভবনে তলব করা হয় তাকে। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন দেশের অভিজ্ঞ ওই ক্রিকেটার।


তবে এ সময় কী আলাপ হয়েছে সেটা জানা যায়নি। তবে যেহেতু প্রধানমন্ত্রী তাকে দেখা করতে বলেছেন, তার অর্থ হয়তো তামিমকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা থেকে সরে আসার আহŸান জানাতে পারেন, প্রধানমন্ত্রী দেশের স্বার্থে। তামিমের হটাৎ অবসরের ঘোষনা ছিল রহস্যজনক। নাজমুল হাসান পাপন ও হেড কোচ হাতুরাসিংহের দিকেই অভিযোগের তীর। কিন্তু তামিমকে প্রয়োজন আগামী বিশ্বকাপ পর্যন্ত। যেটা মাস তিনেক পর অনুষ্টিত হতে যাচ্ছে। এ মুহুর্তে একটা সেট থেকে একজন অভিজ্ঞ ক্রিকেটারের সরে যাওয়া দলের মানসিকতায় প্রভাব পড়তে পারে।


তবে কী কারনে প্রধানমন্ত্রী ডেকেছেন সেটা নিশ্চিত না হলেও এমনটাই ধারনা করছেন সংশিলিষ্ট মহল। এর পাশাপাশি তার এ অবসর অভিমান না দলে অণ্যকিছু সমস্যা রয়েছে, সেগুলোও জানতে পারেন প্রধানমন্ত্রী। এ সংক্রান্ত বিস্তারিত জানার অপেক্ষা ক্রিকেটপ্রেমীরা।

শেয়ার করুন