০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:২৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


ভারত যেটায় উদ্বিগ্ন, সেটাই বাংলাদেশের জন‍্য সঠিক সিদ্ধান্ত- ফেসবুক স্ট্যাটাসে ড. তুহিন মালিক
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২৫
ভারত যেটায় উদ্বিগ্ন, সেটাই বাংলাদেশের জন‍্য সঠিক সিদ্ধান্ত- ফেসবুক স্ট্যাটাসে ড. তুহিন মালিক


আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত  উদ্বিগ্ন বলে জানিয়েছে। দেশটির এই মন্তব্যের জবাব দিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও ইসলামী চিন্তাবিদ ড. তুহিন মালিক।


মঙ্গলবার (১৩ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ভারতের উদ্বিগ্নের বিষয়ে মন্তব্য করেছেন।

তুহিন মালিক লিখেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন। অথচ ১৬ বছর ধরে আওয়ামী লীগকে দিয়ে তিন তিনটি প্রহসনের নির্বাচনের সময় ভারত উদ্বিগ্ন ছিল না। বিডিআর, শাপলা ও জুলাই গণহত্যার সময় ভারত উদ্বিগ্ন ছিল না।’

তিনি বলেন, ‘পঁচাত্তরে শেখ মুজিবকে দিয়ে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করার সময় ভারত উদ্বিগ্ন ছিল না। ‌‘আজীবন মনে রাখার’ মত বাংলাদেশ থেকে লুটপাট করার সময় ভারত উদ্বিগ্ন ছিল না।’

তিনি আরও বলেন, ‘দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিকদের গুম করে ভারতে তুলে নেওয়ার সময় ভারত উদ্বিগ্ন ছিল না। বাংলাদেশকে দীর্ঘদিন অঙ্গরাজ্যের মত ব্যবহার করে এখন যখন তাদের দল নিষিদ্ধ হলো, এখন সেটাকে তারা নিজেদের অঙ্গহানি মনে করে উদ্বিগ্ন।’

সর্বশেষ তিনি লেখেন, ‘তার মানে, ভারত যেটায় উদ্বিগ্ন, সেটাই বাংলাদেশের জন‍্য সঠিক সিদ্ধান্ত।’

মঙ্গলবার নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল   মনে করেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি।

তিনি বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত।

শেয়ার করুন