০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০২:৫৫:৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর জন্য দোয়া


সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনা করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুলাই বুধবার বাদ মাগরিব ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা এবাদুর রহমান চৌধুরী। কোরআন তেলাওয়াত করেন আবুল হোসেন।

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য শাহ কামাল উদ্দিনের পরিচালনায় এ সময় বক্তারা বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ূম চৌধুরী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। গত ৯ জুলাই রোববার সিলেটে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ শেষে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। কাইয়ূম চৌধুরীর সুস্থতার জন্য তারা সবার কাছে দোয়া কামনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল বাতিন, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ গৌছল আহমদ, ইমরান শাহ রন, সদস্য সেবুল খান মাহবুব, মোহাম্মদ আলী রাজা, ব্রঙ্কস বিএনপি (পশ্চিম) আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল বাকী, সুলতান মাহমুদ সিদ্দিকী উল্লাস, ম্যানহাটন বিএনপির সদস্য সচিব জিয়াউল আহমেদ জামিল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ব্রঙ্কস বিএনপি (পশ্চিম) ফুল মিয়া, মমতাজ আহমেদ (পুলিশ), ফখরুল ইসলাম, সৈয়দ আব্দুল বাসাত, স্বেচ্ছাসেবক নেতা ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলী মিলন প্রমুখ।

শেয়ার করুন