১৮ মার্চ ২০২৬, বুধবার, ১১:২২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৩
শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের ম্যাথু মিলার


বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত ২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচিতে ভীতি প্রদর্শন এবং সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমরা বাংলাদেশ সরকারকে বলবো তারা যেন পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে এসব ঘটনার তদন্ত করে এবং এসবের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় নিয়ে আসে। নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিলার এসব কথা বলেন। প্রশ্নে গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি উল্লেখ করা হয়। জবাবে মিলার বলেন, বাংলাদেশের জনগণ যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারে, তাদের দাবির পক্ষে কথা বলতে পারে সেই নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে হবে। মুখপাত্র বলেন, আমরা সব রাজনৈতিক দলকে আহ্বান জানাবো তারা যেন মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সম্মান করে এবং সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকে। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হওয়ার বিষয়ে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন। ভোটার, রাজনৈতিক দল, তরুণ সমাজ এবং পুলিশের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সহিংসতার পরিবেশে অবাধ এবং সুষ্ঠু ভোট হতে পারে না।

শেয়ার করুন