১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৪২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বৃষ্টি আইনে হারালো নিউজিল্যান্ডকে ২১ রানে
সেমির স্বপ্ন জিইয়ে রাখলো পাকিস্তান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৩
সেমির স্বপ্ন জিইয়ে রাখলো পাকিস্তান ব্যাট হাতে অনেকটা একাই শাসন করেছেন কিইউ বোলারদের/ছবি সংগৃহীত


১৯৯২ সনের বিশ্বকাপে সেমিতে ওঠার লড়াই যখন খাদের কিনারায় পাকিস্তান। তখন বৃষ্টি বিঘ্নিত এক ম্যাচে পয়েন্ট লাভ করে সেমিতে ওঠে ইমরান খানের পাকিস্তান। চ্যাম্পিয়নও হয় সেবার। ভারতে অনুষ্টিত এবারের আসরেও পাকিস্তান খাদের কিনারায়। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা ছিল ডু অর ডাই ম্যাচ। হারলেই বিদায় অনেকটা এমন। এ ম্যাচেও বৃষ্টি আর্শিবাদে ডিএল এ নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে ওঠার লড়াইয়ে সেই পাকিস্তান। এবার ইমরান খান নয়, নেতৃত্বে বাবর আজম।


প্রথম ব্যাটিং করে নিউজিল্যান্ড এ ম্যাচে সংগ্রহ করেছিল ৪০১ রান। জবাবে বৃষ্টিতে খেলা দীর্ঘক্ষন বন্ধ থাকার পর যে টার্গেট দাড়ায়, তাতে পাকিস্তান ২১ রানে জিতে যায় ম্যাচ। পাকিস্তানের টার্গেট দাড়িয়েছিল ১৮০। সেটা টপকে যায় তারা আগেই। এ জয়ে সেমিতে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানও শামিল হলো। শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হবে পাকিস্তানকে। আর নিউজিল্যান্ডের সামনে শ্রীলঙ্কা, আর অস্ট্রেলিয়া লড়বে আফগানদের বিপক্ষে। ফলে সেমিতে ওঠার লড়াই এখন জমজমাট।

সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ৪০১/৬, ৪৬.৩ ওভার (রবীন্দ্র ১০৮,কেন উইলিয়ামসন ৯৫, ওয়াসিম ৩/৬০)।

পাকিস্তান : ২০০/১, ২৫.৩ ওভার (ফখর জামান ১৩৬*, বাবর আজম ৬৬*, টিম সাাউদি ১/২৭)।

ফল : বৃষ্টি আইনে (ডি/এল) পাকিস্তান ২১ রানে জয়ী।

শেয়ার করুন