৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৫:৫৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


এফবিসিসিআই’র বৈঠকে ব্যবসায়ীরা
বিদেশি বিনিয়োগকারীরা শিল্প স্থাপনে কম উৎসাহ দেখাচ্ছে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
বিদেশি বিনিয়োগকারীরা শিল্প স্থাপনে কম উৎসাহ দেখাচ্ছে এফবিসিসিআই’র বৈঠকে ব্যবসায়ীরা


সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে দেশে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ আরও সহজীকরণের ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলেন, সারাদেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হলেও ব্যবসার লাইসেন্স প্রাপ্তি, নিবন্ধন, অন্যান্য সনদ ও পরিষেবাসহ কাস্টমস প্রক্রিয়া সহজীকরণের দিক থেকে আমরা এখনও অনেক পিছিয়ে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে শিল্প স্থাপনে কম উৎসাহ দেখাচ্ছে। 

সোমবার (১২ ফেব্রুয়ারি, ২০২৪) এফবিসিসিআই এর মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট এর এক বৈঠকে ব্যবসায়ীরা এসব কথা বলেন। বিদেশি বিনিয়োগ কাক্সিক্ষত হারে বাড়াতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি পদক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় বৈঠকে। পাশাপাশি বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য বিভিন্ন মিশনে কর্মরত কমার্সিয়াল কাউন্সিলর এবং এফবিসিসিআই এর অন্তর্ভুক্ত জয়েন্ট চেম্বারগুলো কাজে লাগানোর প্রস্তাব দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বিজনেস হাব হিসেবে বিবেচিত হচ্ছে। এই সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রচুর এফডিআই (সরাসরি বিদেশি বিনিয়োগ) প্রয়োজন। এক্ষেত্রে আমাদের পলিসি লেভেলে কাজ করার সুযোগ রয়েছে। এসময়, বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব আহ্বান করেন তিনি। প্রাপ্ত প্রস্তাবনাসমূহ বিশ্লেষণ করে তা নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি। 

অনুষ্ঠানে এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিন হেলালী জানান, বিদেশি বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে বেসরকারি খাতের পক্ষ থেকে যৌক্তিক সুপারিশমালা উপস্থাপন করা গেলে ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব। কমিটির ডিরেক্টর ইনচার্জ এবং এফবিসিসিআই’র পরিচালক আবুল কাসেম খান বলেন, বাংলাদেশ এখনও পুরোপুরি বিদেশি বিনিয়োগ বান্ধব হতে পারেনি। এখন সময় এসেছে দ্রুত করণীয় নির্ধারণ করে অগ্রসর হওয়ার। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রথমে স্থানীয় উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানসহ আমলাতান্ত্রিক জটিলতা কমানোর ওপর জোর দেন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক হাফেজ হাজী হারুন অর রশিদ, মোহাম্মদ ইশহাকুল হোসেন সুইট, মোঃ আমির হোসেন নূরানী, কমিটির কো-চেয়ারম্যানবৃন্দ ও সদস্যবৃন্দ।

শেয়ার করুন