১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ০৩:৪৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


মায়ের মায়া মায়ের ছায়া
সুফিয়ান আহমদ চৌধুরী
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২২
মায়ের মায়া মায়ের ছায়া


ভোরের আলো ইলিক ঝিলিক

পাখির মিষ্টি ডাক,

মায়ের ডাকে ঘুমটা ভাঙ্গে

ওড়ছে পাখি ঝাঁক।


ফুল বাগানে ফুলের মেলা

মায়ের মিষ্টি চুম,

মায়ের মুখে রঙিন হাসি

নূপুর ঝুম ঝুম।


মায়ের মায়া মায়ের ছায়া

পরম কত সুখ,

মায়ের পাশে স্নেহের পরশে

টুটতো সব দুখ।


আলতা রাঙা নূপুর পায়ে

বাজছে ঝুম ঝুম,

সারাটি দিন খেলায় পড়ায়

ব্যস্ততা ধুম ধুম।


মায়ের কাজে ভীষণ তাড়া

দৃষ্টি কাড়ে কাজে,

মা সাজে না রঙিন সাজে

নেই তো মন সাজে।


আঁচলে বাঁধা ঘরের চাবি

মায়ের কাছে থাকে,

সরল মা যে চালায় সংসার

ঘরটা ধরে রাখে।


মায়ের গড়া আলোয় ভরা

সংসার হয় ভালো,

মায়ের কষ্টে সংসার সাজে

দূরটা হয় কালো।

শেয়ার করুন