২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ জামিল সারোয়ারের পদোন্নতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২৪
নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ জামিল সারোয়ারের পদোন্নতি সাটির্ফিকেট গ্রহণ করছেন জামিল সারোয়ার


বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ জামিল সারোয়ার ডিটেকটিভ তৃতীয় গ্রেড থেকে সম্মানজনক দ্বিতীয় গ্রেড পদে পদোন্নতি অর্জন করেছেন। গত ৩১ মে শুক্রবার দুপুরের পর কুইন্সের পুলিশ একাডেমিতে পদোন্নতি পর্ব অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনার তার হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত ডিটেকটিভ জামিল সারোয়ার জনি বাংলাদেশের পিরোজপুর শহরের বিশিষ্ট আইনজীবী মরহুম সারোয়ার হোসেন এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ সাবেক অধ্যক্ষ রেনু সারোয়ারের ছোট ছেলে এবং তার বড় ভাই সাকিল সরোয়ার বিসিএস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তজুমদ্দিন ভোলায় কর্মরত।

জামিল সারোয়ার জনি ২০০৬ সালে বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০১২ সালে তিনি নিউইয়র্ক পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৬ সালের ১৭ এপ্রিল তিনি ডিটেকটিভ তৃতীয় গ্রেড হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১৩ সালের ৪ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হন জামিল সারোয়ার জনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সাত বার তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিটেকটিভ জামিল সারোয়ার জনি।

ডিটেকটিভ জামিল সারোয়ার পুলিশ বিভাগে অপরাধ তদন্তকাজের পাশাপাশি, তার কর্মের জন্য নিউইয়র্ক সিটির অন্যান্য কমিউনিটি বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সুপরিচিত এবং বর্তমানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের মিডিয়া লিয়াজোঁ হিসেবে কর্মরত রয়েছে।

জামিল সারোয়ার জনি বর্তমানে নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ বিভাগ ইন্টেলিজেন্স ডিভিশনের সাইবার ক্রাইম শাখায় কর্মরত। এর আগে নিউইয়র্ক পুলিশের একটি দল রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বর্তমানের ডিটেকটিভ জামিল সারোয়ার তার স্ত্রী লামিয়া নোশীন এবং সন্তান জুনায়না জামিল রূপকথা ও জোহরান জামিল গল্পকে নিয়ে লং আইল্যান্ডে বসবাস করেন।

শেয়ার করুন