১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৩:৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


হাসিনা-রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৪
হাসিনা-রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা হাসিনা, রেহানা, পুতুল ও জয়


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিয়ে সংঘর্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে এক ফল ব্যবসায়ীর নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে। 

গত ২০ আগস্ট মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিহত ফল ব্যবসায়ী মো. ফরিদ শেখের বাবা মো. সুলতান শেখ এ মামলার আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম মো. শাকিল আহমেদ বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে বাদীর আইনজীবী জামাল হোসেন জানান।

মামলা আবেদনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওই মামলার আবেদনে বলা হয়, গত ৪ আগস্ট বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ দিকের রাস্তা পার হয়ে ফরিদ শেখ

তার ফলের দোকানে যাচ্ছিলেন। এ সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ অগাস্ট তার মৃত্যু হয়।

শেয়ার করুন