০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি- ফরহাদ মজহার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২৪
ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি- ফরহাদ মজহার


কবি, লেখক ও দার্শনিক ফরহাদ মজহার তরুণদের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বঙ্গীয় সাহিত্য সভা আয়োজিত জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে একটি কবিতা আবৃত্তি অনুষ্ঠানে আজ শনিবার তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে।’


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। ফরহাদ মজহার বলেন, তরুণরা আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং তা অব্যাহত রাখতে হবে। নিরীহ ছাত্র-জনতাকে হত্যা ও নির্যাতনের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন তিনি। তিনি বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে তা নিয়ে বিরোধ সৃষ্টি হবে।


জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, দেশের অনেক খাতে সংস্কার দরকার। প্রথমে সংস্কার, পরে নির্বাচন। ফরহাদ মজহার বলেন, গত ২০ বছরে দেশ ও জনগণের ন্যায্য অধিকার প্রয়োগের পক্ষে কথা বলতে পারেননি তিনি ।

অনুষ্ঠানে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, ‘হাজার শহীদের রক্ত দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। এই ঐক্য ধরে রাখতে হবে।  শহীদদের ভুলে গেলে চলবে না।’


তিনি বলেন, ‘দুই বছর আগে আমরা বিশ্বসাহিত্য কেন্দ্রে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে কবি, লেখক ও সাংবাদিকদের নিয়ে বঙ্গীয় সাহিত্য সভার মাধ্যমে দাবি তুলেছিলাম। পর্যায়ক্রমে সেই আন্দোলন বিভিন্নভাবে রাজপথে ছড়িয়ে পড়ে।’


জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কারী তাদের সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে বঙ্গীয় সাহিত্য সভার সদস্য সালাহ উদ্দিন শুভ্র, এহসান মাহমুদ ও মৃদুল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন ।
এর আগে অনুষ্ঠানে প্রায় ৫০ জন কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

শেয়ার করুন