৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেফতার
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২৪
সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেফতার


গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের আরেকজন বড় নেতাকে আটক করেছে পুলিশ। তিনি সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ সোমবার (১৪ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মট্রোপলিটর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে তাকে নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।


টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে টানা পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগ সরকারের ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মেয়াদে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হন। এরপর ২০১৯ সালে চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিত্ব পাননি।

শেয়ার করুন