১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০১:০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান বাম জোটের
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৫
সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান বাম জোটের


মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম এগিয়ে নেওয়ার জন্য জন্য জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাম জোট নেতারা।

গত ২৯ ডিসেম্বর সোমবার বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত এই সভা অনুষ্ঠিত হয়। বামজোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) -এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

সভায় কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, রংপুর-এর অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার বাড়িতে হামলা প্রচেষ্টার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

সভায় দেশের উদ্ভূত পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে বলা হয়- অন্তর্বর্তীকালীন সরকারের ৫ মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে নি, দ্রব্যমূল্যে কমাতে পারে নি, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নি। সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দেশের মহল বিশেষের উস্কানিমূলক বক্তব্য, বিবৃতি অভ্যুত্থানকারী জনগণকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে এবং জনমনে আশঙ্কা দেখা দিচ্ছে।

শেয়ার করুন