১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০১:০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সেনাকুঞ্জে খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৪
সেনাকুঞ্জে খালেদা জিয়া


সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেনাকুঞ্জের জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বেশ হাসিখুশী দেখাচ্ছিল তাকে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সেনা প্রধান, উপদেষ্টাবৃন্দ সহ সেনা অফিসার ও আমন্ত্রিত রাজনৈতিক ব্যাক্তিবর্গ এ সময় খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন।


দলীয় সূত্র জানায়, চেয়ারপারসনের সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা রয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এএসএম কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

অনুষ্ঠানে খালেদা জিয়া


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, ওইদিন দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা মিলে ২৬ জন নেতার নামে আমন্ত্রণপত্র গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তারের কাছে দিয়ে যান সেনা কর্মকর্তারা।


শেয়ার করুন