০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৯:৫৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২৪
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর


আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।  বৃহস্পতিবার পাবলিক সাার্ভস কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ‘বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, যা অনিবার্য কারণে ৯ ডিসেম্বর স্থগিত করা হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন পুনরায় ২৯ ডিসেম্বর তারিখ সকাল ১০ টা থেকে শুরু এবং ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিটে শেষ হবে। আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার নম্বর সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

শেয়ার করুন