২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৪:০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


ভারতের ‘কিং শেফ’ অ‍্যাওয়ার্ড পেলেন শেফ খলিলুর রহমান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
ভারতের ‘কিং শেফ’ অ‍্যাওয়ার্ড পেলেন শেফ খলিলুর রহমান অ্যাওয়ার্ড হাতে খলিলুর রহমান


ভারতের ‘দ‍্য কিং শেফ’ অ‍্যাওয়ার্ড পেলেন খলিল বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান। গত ২০ ডিসেম্বর রাত ৮টায় গুজরাটের গান্ধীনগর হেলিপ‍্যাড গ্র্যাউন্ডে এক আড়াম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই অ‍্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার সঙ্গে আরো পুরস্কার পেয়েছেন রয় লেসমানা (জাকার্তা) এবং শেফ আম্মার মল্কি (বৈরুত)।

ইন্ডিয়ান ফেভারেট শো ‘খাদ‍্য খোরাক’ প্রতি বছর এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে থাকে। প্রতিষ্ঠানটি গত ১৯ থেকে ২২ ডিসেম্বর এক ফুড এক্সিবিশনের আয়োজন করে। ২০ ডিসেম্বর ছিল এই অ‍্যাওয়ার্ড অনুষ্ঠান।

অনুষ্ঠানে অন‍্যদের মধ্যে যারা অ‍্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন- শেফ অনিরুদ্ধ শেটি (দিল্লি), শেফ বিনোদ ভাট্টি (বেঙ্গালুর), শেফ ব্রিজেস পান্ডে (আহমেদাবাদ), শেফ সাইরিল ক্লিমেন্ট (হায়দরাবাদ), মাস্টার শেফ লরেন্স গোমেজ (পুনে), শেফ অর্পন সিং (মধ‍্যপ্রদেশ), শেফ হেমন্ত হান্দোরি (মুম্বাই)।

উল্লেখ‍্য, তিনিই প্রথম বাংলাদেশি যিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ফুড হিসেবে ‘খলিল বিরিয়ানী হাউস’-এর ফ্রাঞ্চচাইজ পরিচালনার অনুমতি পেয়েছেন। অতি সম্প্রতি তিনি ঢাকার মতিঝিলে ৬ হাজার বর্গফুট জায়গা নিয়ে চালু করেছেন-খলিল কুলিনারী আর্টস সেন্টার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিতে মাস্টার্স খলিলুর রহমান নিউইয়র্কের বিশ্বখ‍্যত কুলিনারী ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা গ্রহণ করেছেন।

শেয়ার করুন