১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৭:১৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


মিশিগানে বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
মিশিগান প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৪
মিশিগানে বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা মিশিগানে বঙ্গবন্ধুর ম্যুরাল


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে আমেরিকার মিশিগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। 

ভিডিও ফুটেজে দেখা গেছে, এক যুবক মোবাইলে ছবি তুলছেন। বিক্ষুব্ধ দুই যুবক বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙছেন। এর আগের দিন ৪ আগস্ট রোববার সকালের দিকে ম্যুরালে আগুন ধরি দেয় দুষ্কৃতিকারীরা। খবর পেয়ে ডেট্রয়েট সিটির ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান। 

চার বছর আগে হ্যামট্রামিক শহরের বাংলাদেশ অ্যাভিনিউয়ের কনান্ট স্টিটের পাশে ডেট্রয়েট সীমানায় পাথর ও কাঠের তৈরি ৯ ফুট লম্বা ও ৫ ফুট প্রশস্ত এ ম্যুরাল স্থাপন করেছিল মিশিগান স্টেট যুবলীগ। 

এদিকে বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। 

যুবলীগ নেতা রুম্মান চৌধুরী ইভান জানান, ১০ বছরের চুক্তিতে জায়গা লিজ নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করেছিলেন যুবলীগ নেতাকর্মীরা। এটি গুঁড়িয়ে দেওয়ায় নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। বিদেশের মাটিতে এ ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

শেয়ার করুন