০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:৪৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৬১২ জন
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০২-০১-২০২৫
দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৬১২ জন


বাংলাদেশে এখন ভোটার সংখ্যা কত সেটা নিশ্চিত করেছে ইসি। হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৬১২ জন। নতুন ভোটার যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।
   

তিনি জানান, আগামী ২ মার্চ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। সেই তালিকা অনুযায়ী পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাবেন ভোটাররা।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘২০২৪ হালনাগাদে অন্তর্ভুক্ত ভোটার সংখ্যা ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৮৫ হাজার ৫১৬ জন, নারী ভোটার ৬ লাখ ৪৭ হাজার ৭৭৪ জন ও হিজড়া ভোটার ৬২ জন।

শেয়ার করুন