০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৩৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বীকৃতি দিলো মার্কিন কংগ্রেস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৫
প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বীকৃতি দিলো মার্কিন কংগ্রেস ডোনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাঁকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। গত ৬ জানুয়ারি সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এ অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা। কংগ্রেসের এ স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেলো। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

সরকার গঠনের আগে ট্রাম্প বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করা, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করা।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল জোর করে পাল্টে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে নির্বাচনে পরাজিত প্রার্থী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালিয়েছিলেন। এ ঘটনায় বেশ কয়েকজনকে কারাদন্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। তবে চার বছর আগে নির্বাচনে ফলাফলকে কেন্দ্র করে ট্রাম্প সমর্থকেরা কংগ্রেস ভবনে হামলা করলেও এবার শান্তিপূর্ণভাবে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিলো মার্কিন কংগ্রেস।

শেয়ার করুন