০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:৩০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


জন্মগত নাগরিকত্ব কেড়ে নেয়ার আদেশ : ১৮টি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যের মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৫
জন্মগত নাগরিকত্ব কেড়ে নেয়ার আদেশ : ১৮টি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যের মামলা নির্বাহী আদেশে স্বাক্ষর করছেন ডোনাল্ড ট্রাম্প


ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ১৮টি স্টেট ও ওয়াশিংটন ডিসি (ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া) এবং আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) নিউ হ্যাম্পশায়ার ফেডারেল কোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেয়ার নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের সংবিধানের লঙ্ঘনের অভিযোগ এনে ফেডারেল কোর্টে মামলা দায়ের করেছে। গত ২১ জানুয়ারি মঙ্গলবার বোস্টনের ফেডারেল কোর্টে দায়ের করা এই মামলায় বলা হয়েছে, ট্রাম্পের আদেশ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বা অস্থায়ীভাবে ভিসাধারী মায়েদের সন্তানদের নাগরিকত্ব অস্বীকার করে সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব ক্লজ লঙ্ঘন করেছে।

নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্ল্যাটকিন এক বিবৃতিতে বলেছেন, স্টেট অ্যাটর্নি জেনারেলরা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের জন্য প্রস্তুত ছিলেন। আজকের এই মামলা ট্রাম্প প্রশাসনকে একটি স্পষ্ট বার্তা দেয় যে, আমরা আমাদের বাসিন্দাদের মৌলিক সাংবিধানিক অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। মামলায় উল্লেখ করা হয়েছে, ১৮৯৮ সালের যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের রায় ইউনাইটেড স্টেটস বনাম ওয়াং কিম আরক অনুযায়ী, যেসব শিশু যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে, তারা নাগরিকত্ব পাওয়ার অধিকারী। ট্রাম্পের আদেশ কার্যকর হলে প্রতিবছর প্রায় ১ লাখ ৫০ হাজার শিশুকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে বলে জানিয়েছে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল অফিস। ম্যাসাচুসেটসে বসবাসরত “ওডো” নামে এক নারীর মামলা দায়ের করা হয়েছে, যিনি অস্থায়ী সুরক্ষিত স্ট্যাটাসের আওতায় আছেন এবং আগামী মার্চে সন্তানের জন্ম দিতে চলেছেন। ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল আন্দ্রিয়া জয় ক্যাম্পবেল বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই।

শেয়ার করুন