১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৪৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ওয়াশিংটন ডিসি বিএনপি কর্তৃক মহান স্বাধীনতা দিবস উদযাপিত
ওয়াশিংটন
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২২
ওয়াশিংটন ডিসি বিএনপি কর্তৃক মহান স্বাধীনতা দিবস উদযাপিত ওয়াশিংটন বিএনপির সভায় নেতৃবৃন্দ


গত ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলে ভার্জিনিয়ায় অবস্থিত ঢাকা কাবে ওয়াশিংটন ডিসি বিএনপি কর্তৃক এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুরু হয় মো. শফিক মোল্লার পবিত্র কোরআন তেলোয়াতের পাঠের মাধ্যমে। এরপরে বাংলাদেশের জাতীয় সংগীত, আমেরিকান জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন ভার্জিনিয়া স্টেট বিএনপির আহ্বায়ক জহির খান, সদস্য সচিব তোফায়েল আহমেদ, ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি মিয়া মো. মজনু, ওয়াশিংটন ডিসি বিএনপির সদস্য মীর নাজিউর রহমান, ভার্জিনিয়া স্টেট বিএনপির সদস্য কাইয়ুম মোহাম্মদ ও মহিউদ্দিন জাহাঙ্গীর।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপরে কবিতা আবৃত্তি করেন ওয়াশিংটন ডিসি বিএনপির সাংগঠনিক সম্পাদক দেয়ান মঈন উদ্দিন বিপ্লব, জাহাঙ্গীর আলম। দেশাত্মবোধক গান পরিবেশন করেন রেজওয়ান আনসারী পল্লব, জনি রহমান, আনসার আহমেদ, মাহিন সুজন, মাসুমা মেরিন, শিমু আনসারী, মাহি, আফ্রীদা জেসমিন। দ্বিতীয় পর্বের সহযোগিতায় ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ মনসুর পরশ। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত প্রচুর বাংলাদেশি এই অনুষ্ঠানটি অবলোকন করেন যা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের সভাপতি হাফিজ খান সোহায়েল তার সমাপনী বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার রয়েছেন তা আর অন্য কোনো দলে নেই এতেই প্রমাণিত হয় কারা বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার পরে শক্তি। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


শেয়ার করুন