০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৩-০৩-২০২৫
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ


বহুল আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সোমবার সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

গত ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। পরে শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করে আদালত। তবে দুদকের আবেদনে শুনানি পিছিয়ে ৩ মার্চ ধার্য করে আদালত।

এর আগে, গত ২৭ নভেম্বর এই মামলায় ৭ বছরের দণ্ড থেকে তাকে খালাস দেন হাইকোর্ট। উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেযন আদালত। পাশাপাশি অপর তিন আসামিকেও একইম মেয়াদে কারাদণ্ড প্রদান করেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা ও ট্রাস্টের নামে কেনা কাকরাইলে ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেয়ারও আদেশ দেয়া হয়। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন বেগম খালেদা জিয়া।

শেয়ার করুন