১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:২২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সোসাইটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২২
বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সোসাইটি বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের অর্থ সংগ্রহ


সিলেটসহ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে নিউইয়র্কে বাংলাদেশিদের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটি। গত ২২ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় পথচারি ও ব্যবসায়ীদের থেকে সাহায্য তুলেছে বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এম এ আজিজ, ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্য মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, শিা সম্পাদক আহসান হাবিবসহ কমিউনিটির নেতৃবৃন্দ সাহায্য আদায়ে অংশ নেন। 

সংক্ষিপ্ত বক্তব্যে এম এ আজিজ বলেন, দেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই যার যার সাধ্য অনুযায়ী সবাই সহায়তা করুন। ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার বলেন, এক বেলার চা কফি কম খেয়েও আমরা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।

সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভ‚মি। জন্মভ‚মির বিপদে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। যে কারণে আমরা অর্থ সংগ্রহ করছি।

কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, মানব সেবা হচ্ছে সবচেয়ে বড় সেবা। করোনার সময় আমরা সাহায্য করেছি, এখন বাংলাদেশে বন্যা, তাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি।

আদায়কৃত অর্থ যথাযথভাবে দেশের অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে বলে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা জানান।


শেয়ার করুন