০৮ জুন ২০২৬, সোমবার, ০৮:১৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


মাগুরার শ্রীপুরে রায়চরণ ক্রিকেট একাডেমীর খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৯-০৯-২০২৫
মাগুরার শ্রীপুরে রায়চরণ ক্রিকেট একাডেমীর খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ


মাগুরার শ্রীপুরে রায়চরণ ক্রিকেট একাডেমীর বয়স ভিত্তিক বাছাই পর্বের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার নাকোল রায়চরণ ক্রিকেট একাডেমী মাঠে অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ মোট ৩৪ জন খেলোয়াড়দের মাঝে এ জার্সি বিতরণ করা হয়। উপজেলার সকল মাধ্যমিক ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় নিয়ে এ ক্রিকেট একাডেমী গঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাকোল রায়চরণ ক্রিকেট একাডেমীর পরিচালক ও নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মির্জা ওয়ালিদ শিপন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষক সাদ্দাম হোসেন গোর্কি, রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনির হোসেন, আসলাম শেখ প্রমুখ।

শেয়ার করুন