১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৪:৫০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


আখতারের ওপর ডিম নিক্ষেপকারী মিজান গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৫
আখতারের ওপর ডিম নিক্ষেপকারী মিজান গ্রেফতার মিজানুর রহমান চৌধুরী


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর এজেএফকে এয়ারপোর্টে ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতার করা হয়। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের হাটবাজার সুপার মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ২২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী আখতার হোসেনের ওপর ডিম নিপেক্ষ করে। ভিডিওতে দেখা যায়, সে গর্বের সঙ্গে ডিম দেখিয়ে বলছে, আমি এখন এনসিপির নেতার ওপর ডিম নিক্ষেপ করবো। এ কথা বলেই সে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে। এ ছাড়াও সে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেত্রী তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালাগাল করেন।

জানা গেছে, মিজানুর রহমান চৌধুরীর দেশের বাড়ি সিলেটের জকিগঞ্জে। তার চাচা জকিগঞ্জ বিএনপির সাবেক আহ্বায়ক এবং তার দুলাভাই নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সহ-সভাপতি। সে তার ভগ্নিপতির আবেদনে আমেরিকায় এসেছিলেন। মিজানুর রহমান চৌধুরী আমেরিকায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্র যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতেই তাকে দেখা যায়। তবে তাকে কী কারণে গ্রেফতার করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যাকসন হাইটসে মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে আরেকজন বাংলাদেশির বাদানুবাদ হয়। ওই ভদ্রলোক পুলিশ কল করলে তাকে গ্রেফতার করা হয়। আবার কেউ কেউ বলছেন, আখতার হোসেনের ওপর ডিম মারার কারণে তাকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন