১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:৩২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


গাজা ও শহিদুল আলমের পাশে আছে তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৫
গাজা ও শহিদুল আলমের পাশে আছে তারেক রহমান


ফিলিস্তিনের দুর্ভিক্ষকবলিত গাজা অভিমুখে যাত্রা করা ফ্লোটিলায় রয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তাঁর এই পদক্ষেপকে শুধু ‘সংহতির প্রকাশ নয়, বরং বিবেকের গর্জন’ বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তারেক রহমান আরও বলেন, বিএনপি আজ এবং সব সময় তাঁর (শহিদুল আলম) ও ফিলিস্তিনের মানুষের পাশে আছে।

তারেক রহমান পোস্টে লেখেন, ‘শহিদুল আলমের গাজা ফ্লোটিলায় অংশ নেওয়া সাহসী পদক্ষেপ। এটি শুধু সংহতির প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বয়ে নিয়ে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিলেন, বাংলাদেশের মানুষ কখনো দমনপীড়ন এবং অন্যায়ের কাছে মাথা নত করে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘বিএনপি আজ তাঁর ও ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং সব সময় থাকবে।’

শেয়ার করুন