১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:১৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৫
কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা


কুমিল্লা নামে বিভাগের দাবিতে মানববন্ধন করেছে নিউইয়র্কে প্রবাসি কুমিল্লাবাসী। গত ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির যুক্তরাষ্ট্রের আহ্বায়ক সারোয়ার খান বাবু, সদস্য সচিব এসএম সোলায়মান, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ জয়নাল আবেদীন, নিউইয়র্ক বাংলাদেশ ক্লাব সেক্রেটারি মমিনুল ইসলাম মজুমদার, ইতালি প্রেসক্লাব সভাপতি মাকসুদ সরকার, নিউইয়র্কে শাপলা সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সেক্রেটারি ও ব্যবসায়ী জে মোল্লা সানী, নারী নেত্রী রীমি ভূইয়া, কুমিল্ল প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি শাখাওয়াত হোসেন সেলিমসহ নিউইয়র্কে বসবাসরত প্রবাসী কুমিল্লার নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য নতুন কোন অবকাঠামো লাগবে না। একটি বিভাগ বাস্তবায়নের জন্য যতগুলো ভিত্তি থাকা দরকার কুমিল্লায় তার চেয়ে অনেক বেশি রয়েছে। যা অনেক বিভাগীয় শহরেও নেই। বক্তারা আরো বলেন, দেশের লাইফ লাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বেশির ভাগই অংশই কুমিল্লায়। রয়েছে কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক। দেশের লাকসাম ও আখাউড়া বৃহত্তম রেলওয়ে জংশন, বিবিরবাজার ও আখাউড়া স্থলবন্দর, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদী সং যোগ, বৃহত্তম কেন্দ্রীয় কারাগার, বৃহত্তর সেনা নিবাস, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বার্ড, কুমিল্লা ইপিজেড, কুমিল্লা বিমানবন্দর যার রাডার এখনো আন্তর্জাতিক আকাশ পথে ব্যবহার হচ্ছে। আন্তর্জাতিক স্টেডিয়াম। দেশের প্রথম ব্যাংকের শহর কুমিল্লা। প্রাচীন ত্রিপুরার রাজধানী এই কুমিল্লাকে বাদ দিয়ে দেশে অনেক কম অর্থনৈতিক উন্নত অঞ্চলকে বিভাগকে করা হয়েছে। রাজনৈতিক রোষানলে আটকে আছে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। 

বর্তমান নিরপেক্ষ সরকারের কাছে আহবান বঞ্চিত কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন। মনে রাখবেন কুমিল্লা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।

শেয়ার করুন