০৪ মার্চ ২০২৬, বুধবার, ১০:১৯:১১ অপরাহ্ন


বাংলা ট্রাভেলের ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৬
বাংলা ট্রাভেলের ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান বক্তব্য রাখছেন বেলায়েত হোসেন


বাংলা ট্রাভেল প্রবাস বাংলাদেশী কম্যুনিটির অত্যন্ত পরিচিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশীদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মোহাম্মদ বেলায়েত হোসেন। মূলত তার নেতৃত্বেই প্রতিষ্ঠানটি বাংলাদেশী কম্যুনিটিতে সেরা প্রতিষ্ঠানে রূপলাভ করেছে। এয়ারলাইন্সের টিকেট বিক্রি, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে অর্থ প্রেরণ, সেলফোনসহ ইলেকট্রনিক্স জিনিসপত্র বিক্রিতে গ্রাহক সেবা অদ্বিতীয়। অন্যদিকে বেলায়েত হোসেনের ইমিগ্রেশন সংক্রান্ত সঠিক পরামর্শে বহু মানুষ উপকৃত হচ্ছেন। বেলায়েত হোসেনসহ প্রতিষ্ঠানের সকল বর্মকর্তা- কর্মচারি অত্যন্ত সদালাপি এবং বিনয়ী। তাদের উন্নত গ্রাহক সেবায় বাংলা ট্রাভল বিশ্বাস প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেই প্রতিষ্ঠানের ইফতার মাহফিল এবং সম্মাননা অনুষ্ঠান গত ১ মার্চ উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে।

কাসুন নাহার নিম্মির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মোহাম্মদ বেলায়েত হোসেন। ইসলামিক আলোচনা এবং বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ।

মোহাম্মদ বেলায়েত হোসেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা ট্রাভেল আপনাদেরই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গত কয়েক বছর ধরেই আপনাদের সেবা দিয়ে আসছে। আপনাদের ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা বাংলা ট্রাভেলের সাথে থাকার জন্য, আমাদের বিশ্বাস করার জন্য। আমি আশা করি আগামীতেও আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের সাথে নিয়েই এগিয়ে যেতে চাই, কম্যুনিটির সেবা করতে চাই।

অনুষ্ঠানে বাংলা ট্রাভেলের পক্ষ থেকে আমিরাত, কুয়েত এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া এবং কুয়েত এয়ারলাইন্সকে ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান করেন বেলায়েত হোসেন। সম্মাননা গ্রহণ করেন আমিরাতের পক্ষে এল নোমাম, কয়েত এয়ারলাইন্সের পক্ষে রাজভাবী, এয়ারইন্ডিয়ার পক্ষে আমিত আরোরা এবং কাতার এয়ারলাইন্সের ইয়কুব শেখ।

ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন কম্যুনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সকল প্রতিনিধিত্বশীল সংগঠনের নেতৃবৃন্দ। যার মধ্যে উল্লেখযোগ্য বংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট আকাশ রহমান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাপার সাধারণ সম্পাদক জামিল সারওয়ার, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, পাবনা সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শামসুল ইসলাম লিটন, হৃদয়ে নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, মোহাম্মদ কিবরিয়া, কর্ণফুলি ট্রাভেলেসের সেলিম হারুণ, মোহাম্মদ বাদশাহ হোসেন, মাসুদ মোর্শেদ প্রমুখ।

শেয়ার করুন