১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস সোসাইটির ফল উৎসব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস সোসাইটির ফল উৎসব


নিউইয়র্কে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র/ছাত্রীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস সোসাইটি অব আমেরিকার উদ্যোগে প্রথমবারের মত উদযাপিত হল ফল উৎসব। গত ৩০ জুলাই শনিবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা অডিটরিয়ামে আয়োজন করা হয় এ উৎসবের। সন্ধ্যা নামার সাথে সাথেই পরিবার পরিবার পরিজন নিয়ে ফল উৎসবে মেতে উঠেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

দেশি বিদেশি চল্লিশ ধরনের ফল ছিল এই আয়োজনে। জাতীয় ফল কাঁঠাল, আম, লিচু, আমড়া, পেয়ারা, তেতুল, তরমুজ, আনারস, পারসিমনসহ নানা ধরনের ফলফলাদি দিয়ে ভরা ছিল এই আয়োজন। ফল খাওয়ার মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের কবিতা আবৃত্তি প্রাণবন্ত করে তুলে পুরো আয়োজনকে।

এসময় ফটোসেশন, বিশ্ববিদ্যালয় হল জীবনের স্মৃতি একে অপরের সাথে তুলে ধরেন অনেকে। প্রবাসের ব্যস্ত জীবনের ফাঁকে এধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেণ অনেক সাবেক শিক্ষার্থী। ফল উৎসবের আহ্বায়ক আন্তর্জাতিক  নিরাপত্তা বিশ্লেষক ও স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের শিক্ষক ইমরান আনসারী এসময় অনুষ্ঠানে যোগ দেয়া সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, দূর প্রবাসে পেশাগত উন্নয়ন, বাংলাদেশি সংস্কৃতির মেলবন্ধন সুদৃঢ় করতে এধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন